শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪২:৫৭
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

চিতলমারীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
চিতলমারীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও খাদিজা আক্তারের সঙ্গে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ এপ্রিল দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন। এ সময় তারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সদস্যসচিব আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্যসচিব শিপন আহম্মেদ মুন্সী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন ও সদস্যসচিব মো. শেখ আসাদুজ্জামান, ছাত্রদল নেতা লিমন বিশ্বাস ইউনুসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার উপজেলার চলমান প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়েও আলোচনা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ স্থানীয়ভাবে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে