শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:২৮:১৪
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির, কারাগারে পাঠানোর আবেদন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৪৭
শেয়ার: mail
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির, কারাগারে পাঠানোর আবেদন

ড. শিরীন শারমিন চৌধুরী।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর লালবাগে মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে তোলা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। প্রথমে হাজতখানায় রাখা হয়, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ভোরে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিনকে হেফাজতে নেয়া হয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় ভুক্তভোগী আশরাফুলকে গুলি করে হামলা চালানো হয়। ঘটনায় তার বাম চোখ নষ্ট হয়। ভুক্তভোগী ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ড. শিরীন শারমিন চৌধুরীকে ওই মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালতে হাজিরকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির, কারাগারে পাঠানোর আবেদন

বিস্তারিত কমেন্টে