বাংলাদেশ ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডা. জাহেদ জানালেন জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা, ডিজিটাল নজরদারি চালু

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এপ্রিল মাসে জ্বালানির দাম না বাড়লেও ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী মূল্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ জানান, দেশের জ্বালানি ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখতে একটি ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকেই এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক সংকট ও অবৈধ মজুত ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণ, গণপরিবহনে জিপিএস ব্যবহার, এসি বাসের ভাড়া নির্ধারণ এবং সড়কে ইউ-টার্নসহ বিভিন্ন অনিয়ম দূরীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। নৌপরিবহন ব্যবস্থাও ডিজিটাল করা হবে।

স্বাস্থ্যখাত ও কৃষিখাত সম্পর্কেও ডা. জাহেদ জানান, হামের টিকার সংকট মোকাবিলায় ৩ মে থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম পহেলা বৈশাখে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১ কোটি ৫০ লাখ গাছের চারা বিতরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

উপদেষ্টা আরও বলেন, আগামী ৩০ জুন ‘‘নতুন কুঁড়ি ট্যালেন্ট হান্ট’’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
ডা. জাহেদ জানালেন জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা, ডিজিটাল নজরদারি চালু
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ডা. জাহেদ জানালেন জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা, ডিজিটাল নজরদারি চালু

প্রকাশিত: ১২:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬