গত মার্চ মাসে দেশে এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে—৭০ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।
রেমিট্যান্সের দেশভিত্তিক অঙ্কের মধ্যে রয়েছে:
যুক্তরাজ্য: ৫২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার
যুক্তরাষ্ট্র: ৩৬ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার
মালয়েশিয়া: ৩৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার ডলার
ওমান: ২২ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার
কুয়েত: ১৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার
ইতালি: ১৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ডলার
কাতার: ১৫ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার
সিঙ্গাপুর: ১৩ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার
রেমিট্যান্স ব্যাংকভিত্তিক হিসেবে আসে:
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক: ৬৪ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার
বিশেষায়িত ব্যাংক: ৪৬ কোটি ৪৭ লাখ ডলার
বেসরকারি ব্যাংক: ২৬৪ কোটি ৫০ হাজার ডলার
বিদেশি খাতের ব্যাংক: ১ কোটি ২০ হাজার ডলার
অর্থবছরের ধারাবাহিক রেমিট্যান্স তুলনায়, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
kalprakash.com/SS
বাণিজ্য ডেস্ক 

























