মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:১৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সুমিকে গ্রেফতার ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:২৮
শেয়ার: mail
সুমিকে গ্রেফতার ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’: জামায়াত আমির

ছবিঃসংগৃহীত

জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেফতার ও তার সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে দাবি করে এটিকে নব্য ফ্যাসিবাদের বার্তা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ৭ এপ্রিল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, প্রতিবাদী জনগণের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদীরা সবসময়ই নিষ্ঠুর আচরণ করে, তবে শেষ পর্যন্ত তাদের নিজেদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, যারা অন্তরে ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে জামায়াতের মহিলা শাখার সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকাও সাওদা সুমির গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, রোববার ৫ এপ্রিল রাত ১১টার দিকে ভোলা পৌর এলাকার নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কথা বলা হয়েছে বলে অভিযোগ করা হয়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গভীর রাতে একজন নারীকে গ্রেফতার করায় স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করেছে। সোমবার ৬ এপ্রিল দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এক বিবৃতিতে এই গ্রেফতারকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি বলে উল্লেখ করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সুমিকে গ্রেফতার ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’: জামায়াত আমির

বিস্তারিত কমেন্টে