বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের শাস্তি চান শিক্ষার্থীরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্নেহা বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ছয়জন শিক্ষক ও কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হন। সম্প্রতি তাদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনামিকা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই তাদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের শাস্তি চান শিক্ষার্থীরা

প্রকাশিত: ১০:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬