শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:১৬:২৭

শামীম ওসমানসহ ১২ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
শামীম ওসমানসহ ১২ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

ছবিঃসংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, গাজি এমএইচ তামিম এবং প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, কিছু আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির সময় প্রার্থনা করা হয়েছে। আদালত পরবর্তী শুনানি ১৯ এপ্রিল ধার্য করেন।

এর আগে, ৪ মার্চ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল পলাতক ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া, ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শামীম ওসমানসহ ১২ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

বিস্তারিত কমেন্টে