বাংলাদেশ ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা Logo নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ Logo আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ফাতেমা বেগম (৬০) নামে এক নারী।

নিহত আনিসুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা আরোহী মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী ‘নাবিল পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় আনিসুর রহমানের মাথা পিষ্ট হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত ফাতেমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও আহতের মধ্যকার সম্পর্ক তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশিত: ০৫:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬