বাংলাদেশ ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা Logo নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ Logo আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার প্রতিবাদ ও সচেতনতার অংশ হিসেবে শিক্ষার্থীরা হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের হেলমেট পরে অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, এটি একদিকে আত্মরক্ষার পদক্ষেপ, অন্যদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের প্রতীকী প্রতিবাদ।

হেলমেট পরে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী নাঈম খোন্দকার বলেন, “কখন কার মাথায় পলেস্তারা পড়ে তা বলা যায় না। তাই বাধ্য হয়েই হেলমেট ব্যবহার করছি।”

আরেক শিক্ষার্থী নয়ন ইসলাম বলেন, “দুই সহপাঠী আহত হওয়ার পরও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ঝুঁকিপূর্ণ কক্ষে বসে পরীক্ষা দিতে ভয় লাগছে, তাই হেলমেট পরে আসছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা বলেন, “ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি।”

উল্লেখ্য, বুধবার (১ এপ্রিল) গণিত বিভাগের সেমিনার কক্ষে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হন। ঘটনার পরপরই নিরাপত্তা ও ভবন সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিভাগের শিক্ষার্থীরা।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬