বাংলাদেশ ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মালয়ালম পরিচালক রঞ্জিত গ্রেপ্তার, অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাঞ্চল্য Logo মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার Logo তিশা-তুষির ভিডিও ফাঁস: পরিকল্পিত হ্যাক দাবি শরিফুলের Logo ১৫ বছর বয়সে বিয়ে: লুবাবা বাল্যবিবাহ আইনের আলোচনায় Logo অস্ট্রেলিয়া ভিসা বিতর্কে আজহারির ব্যাখ্যা, ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ দাবি Logo নওগাঁয় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার Logo জবিতে ছাদ ধসে আহত ২, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, আগেরদের প্রত্যাহার Logo খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা Logo নওগাঁয় পৈত্রিক সম্পত্তি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জবিতে ছাদ ধসে আহত ২, শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ বিজ্ঞান ভবনে ছাদের একটি অংশ ধসে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) গণিত বিভাগের সেমিনার কক্ষে ক্লাস চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়ে। এতে কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্লাস বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনাস্থল বিজ্ঞান ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবুও ওই ভবনে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। ভিসি ভবনের সামনে জড়ো হয়ে তারা প্রশাসনের অবহেলার প্রতিবাদে স্লোগান দেন।

শিক্ষার্থীরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা বিকল্প স্থানে ক্লাসের ব্যবস্থা, ক্যাম্পাসের সব পুরনো ভবনের স্ট্রাকচারাল ফিটনেস পরীক্ষা এবং দায়ীদের জবাবদিহির দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও একাধিকবার পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

মালয়ালম পরিচালক রঞ্জিত গ্রেপ্তার, অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাঞ্চল্য

জবিতে ছাদ ধসে আহত ২, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬