মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৮:৩৫

খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা

ছবিঃপ্রধানমন্ত্রী তারেক রহমান ।

সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) বিকেলে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ‘প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর’ পর্বে তিনি সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, অধিবেশনের শুরুতেই সরকারি ও বিরোধী দলের সদস্যরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংস্কার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে প্রধানমন্ত্রী ধৈর্যের সঙ্গে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখে পাইলট প্রকল্প হিসেবে ১০ জেলার ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডধারীরা বছরে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এছাড়া ফ্যামিলি কার্ডধারীদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়ার কর্মসূচিও চালু করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণই দেশের সকল ক্ষমতার উৎস এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা

বিস্তারিত কমেন্টে