বাংলাদেশ ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo তিশা-তুষির ভিডিও ফাঁস: পরিকল্পিত হ্যাক দাবি শরিফুলের Logo ১৫ বছর বয়সে বিয়ে: লুবাবা বাল্যবিবাহ আইনের আলোচনায় Logo অস্ট্রেলিয়া ভিসা বিতর্কে আজহারির ব্যাখ্যা, ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ দাবি Logo নওগাঁয় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার Logo জবিতে ছাদ ধসে আহত ২, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, আগেরদের প্রত্যাহার Logo খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা Logo নওগাঁয় পৈত্রিক সম্পত্তি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স

৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, আগেরদের প্রত্যাহার

ছবিঃসংগৃহীত

রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (১ এপ্রিল) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে এসব জেলার দায়িত্বে থাকা ডিসিদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন—পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার।

প্রজ্ঞাপনে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৯ মার্চ আরও ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। জেলাগুলো হলো—রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী, এসব জেলায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তিশা-তুষির ভিডিও ফাঁস: পরিকল্পিত হ্যাক দাবি শরিফুলের

৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, আগেরদের প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬