বাংলাদেশ ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ১৫ বছর বয়সে বিয়ে: লুবাবা বাল্যবিবাহ আইনের আলোচনায় Logo অস্ট্রেলিয়া ভিসা বিতর্কে আজহারির ব্যাখ্যা, ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ দাবি Logo নওগাঁয় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার Logo জবিতে ছাদ ধসে আহত ২, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, আগেরদের প্রত্যাহার Logo খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা Logo নওগাঁয় পৈত্রিক সম্পত্তি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স Logo পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি দখল, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল লতিফ ও মোঃ লুৎফর রহমান।

বুধবার (১ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তারা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আব্দুল লতিফ জানান, নওগাঁর কোমাইগাড়ী মৌজায় তাদের পৈত্রিক সম্পত্তির মধ্য থেকে ৪ শতক জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় মোঃ আবু হায়াত মঞ্জু, মোঃ নাছিমসহ একদল ভাড়াটে সন্ত্রাসী। এই জমি নিয়ে আদালতে মামলা (নং- ৩৩/২০০৬, অঃ প্রঃ) চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে তা দখলের পাঁয়তারা করছে।

অভিযোগ করা হয়, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে অনধিকার প্রবেশ করে। তারা সেখানে থাকা দোকানপাট ও টিনের ঘর ভাঙচুর করে এবং নির্মাণাধীন বাড়ির আরসিসি পিলার ভেঙে ফেলে। এসময় প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা রামদা ও হাসুয়া নিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী আব্দুল লতিফ আরও জানান, এ বিষয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এমতাবস্থায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

১৫ বছর বয়সে বিয়ে: লুবাবা বাল্যবিবাহ আইনের আলোচনায়

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬