বাংলাদেশ ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স Logo পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক Logo বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন Logo দক্ষিণ কোরিয়া আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে Logo ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ, বাংলাদেশে হতে পারে ২৮ মে Logo ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প Logo প্রথমবার সংসদে এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবিদের লেখা বই পেয়ে ধন্যবাদ জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক

নিহত আফছার সরদার। ছবি : সংগৃহীত

পাবনা জেলার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, নিহত আফছার সরদার কাজি সরদারের ছেলে ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পায়। আহত আফছার সরদারকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করেছেন, ভোটের দিন প্রতিপক্ষরা তার বাবার ওপর হামলা চালায়, যা তার বাবার মৃত্যুর কারণ হতে পারে। নিহতের মা আবেদা খাতুন বলেন, “আমার ছেলে সহজ সরল, সে কোনো রকম ঝগড়া-ঝাটকা জানত না। তাকে হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা চাই।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক

প্রকাশিত: ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬