বাংলাদেশ ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ধলেশ্বরীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোর রাকিবের মরদেহ উদ্ধার

বুধবার (১ এপ্রিল) মুন্সীগঞ্জের সদরে ধলেশ্বরী নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নদী থেকে নিখোঁজ ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুরের ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাকিব।

রাকিব মাদারীপুরের শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি প্রবাসী শাহাদত মাতব্বরের ছেলে। বাবার সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের কারণে মা বিনোদপুরে এসে কাজ নেন। এতে রাকিবের পড়ালেখা বন্ধ হয়ে যায়। কিশোর বয়সেই সে জালের মিলে কাজ করতো বলে স্বজনরা জানিয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

বুধবার সকাল ৯টার দিকে নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয় এবং তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ধলেশ্বরীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোর রাকিবের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬