বাংলাদেশ ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স Logo পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক Logo বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন Logo দক্ষিণ কোরিয়া আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে Logo ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ, বাংলাদেশে হতে পারে ২৮ মে Logo ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প Logo প্রথমবার সংসদে এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবিদের লেখা বই পেয়ে ধন্যবাদ জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

বান্দরবান সদরস্থ মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর.ডিসি ফয়জুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বান্দরবান জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমিত রায়, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, বান্দরবান জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শফিকুল আলম বাবুল, বিএনপির নেতা মূসা সওদাগর, মোঃ সমির সহকারী প্রকৌশলীসহ শতাধিক জনতা।

কাজী মজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি, সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে জেলার ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটবে এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে। পাশাপাশি এটি ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা-মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ এবং ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ

বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ০২:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬