সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বুধবার একটি ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। আল-রিফা এলাকার একটি খামারে ধ্বংসাবশেষ পড়ার ফলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। বিষয়টি ফুজাইরা সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে গালফ নিউজ নিশ্চিত করেছে।
ঘটনার সময় আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে আক্রমণকারী ড্রোন (ইউএভি) সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়। তবে ধ্বংসাবশেষের অংশ নিচে পড়ে খামারে থাকা ওই বাংলাদেশি নিহত হন।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। ফুজাইরা কর্তৃপক্ষ জনগণকে গুজব ও অসমর্থিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত সর্বশেষ তথ্য জানানো হবে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 




















