বাংলাদেশ ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স Logo পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক Logo বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন Logo দক্ষিণ কোরিয়া আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে Logo ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ, বাংলাদেশে হতে পারে ২৮ মে Logo ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প Logo প্রথমবার সংসদে এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবিদের লেখা বই পেয়ে ধন্যবাদ জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

ব্রিটিশ বিতর্কিত ধর্মীয় আলোচক আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

ছবিঃ মিজানুর রহমান আজহারি (সংগৃহীত)

বাংলাদেশের পরিচিত ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়ার সরকার দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার সিরিজ ‘লিগ্যাসি অব ফেইথ’-এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথে মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমন সম্পর্কে সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ একাধিক সংগঠন এই ধর্মীয় প্রচারকের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করেছিল।

উল্লেখ্য, বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে এর আগে যুক্তরাজ্যে আজহারির প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে তার অতীত নিষেধাজ্ঞার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ

ব্রিটিশ বিতর্কিত ধর্মীয় আলোচক আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ১২:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬