বাংলাদেশ ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo আবিদের লেখা বই পেয়ে ধন্যবাদ জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস Logo সিদ্ধিরগঞ্জে ৪৮৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ, একজনের এক মাস কারাদণ্ড Logo ৭২-এর সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছিল: আখতার হোসেন Logo এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন মন্ত্রণালয়ে প্রেরণ Logo মিঠাপুকুরে আলোচিত নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ Logo ধলেশ্বরীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোর রাকিবের মরদেহ উদ্ধার Logo ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ৫% কার্বন কর আসতে পারে Logo জুনে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করছে বাংলাদেশ ব্যাংক Logo ৫৩ বছরের বিরতির পর চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের চার নভোচারী, শুরু হচ্ছে আর্টেমিস টু অভিযান Logo ফুজাইরায় ড্রোন হামলায় বাংলাদেশি নিহত, নিরাপত্তা জোরদার

ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে রাষ্ট্র সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা: জামায়াতে ইসলামীর মাসুদ

ছবিঃ সংগৃহীত

বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্য এবং পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির আড়ালে রাষ্ট্র সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মাসুদ বলেন, “বিগত ১৭ বছর উন্নয়নের কথা বলে জনগণকে নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর দেড় বছর নির্বাচন বলে বিচার ও সংস্কারকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন নখের কালি শুকাতেই উন্নয়নের নামে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের সন্তানরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে লিখেছিল, আমরা একটি ফ্যামিলি কার্ডের জন্য রাস্তায় ছিলাম। কেউ গুলি বিদ্ধ হয়, কেউ পা হারায়। ব্যারিকেডের পেছনে লেখা ছিল, ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’।”

এনসিপির সদস্য আখতার হোসেন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল রাষ্ট্র কাঠামো সংস্কার করা। কিন্তু এটি বারবার ফ্যাসিবাদীদের প্রভাবে বাধাগ্রস্ত হয়েছিল। সেই সময় ঐক্যমত্য কমিশন গঠিত হয়, যাতে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন সম্ভব হয়।”

এই আলোচনায় প্রতিপক্ষের কর্মকাণ্ডকে উদাহরণ দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

আবিদের লেখা বই পেয়ে ধন্যবাদ জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে রাষ্ট্র সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা: জামায়াতে ইসলামীর মাসুদ

প্রকাশিত: ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬