ইরাকের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার অভিযোগ উঠেছে। দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মঙ্গলবার ভোরে এ দাবি করে।
এক বিবৃতিতে পিএমএফ জানায়, ইরাকের জুর্ফ আল-নাসর এলাকায় তাদের ব্রিগেড ৪৫-এর অবস্থানে তিনটি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের কারমা এলাকায় ব্রিগেড ৩১-কে লক্ষ্য করে আরও একটি হামলা হয়।
তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংগঠনটি।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ইরাকের একটি সরকার-সমর্থিত নিরাপত্তা বাহিনী, যা ২০১৪ সালে শীর্ষ ধর্মীয় নেতা আলী আল-সিস্তানির আহ্বানে আইএসআইএস (দায়েশ)-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত করা হয়।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 




















