বাংলাদেশ ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে

নারায়ণগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বালুর ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে সংঘটিত এ সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর ল্যান্ডিং সংলগ্ন বালুর ঘাটটি আগে বিআইডব্লিউটিএ থেকে ইজারা নেওয়া হলেও মেয়াদ শেষ হয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ভাই রাসেল মাহমুদ নতুন করে ঘাটটির ইজারা নেন। বুধবার সকালে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা তাকে ঘাটের দখল বুঝিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

রাসেল মাহমুদের অভিযোগ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা কাজ করার সময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী ডালিম, তুষার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিপনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

সংঘর্ষে জহিরুল হক (৪৭), নূর হোসেন (৪৫), নজরুল (৩৭)সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে রিপন সরকারের অনুসারী রাজু নামে একজন তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

রাসেল মাহমুদ বলেন, “আমরা বৈধভাবে ঘাটের ইজারা নিয়েছি। প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সামনেই এমপি মান্নানের অনুসারীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ৮-১০ জন আহত হয়েছে।”

অন্যদিকে স্থানীয় ব্যক্তি আলমগীর জানান, তুষার ও রিপনের নেতৃত্বে রাসেল মাহমুদের অনুসারীদের ওপর হামলার ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “বালুর ঘাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

নারায়ণগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৯:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬