বাংলাদেশ ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

ঈদকে কেন্দ্র করে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরিবহন খাত সংশ্লিষ্ট সবাই তৎপর রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আসন্ন ঈদে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসনও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, পরিবহন শ্রমিক নেতারাও এ বিষয়ে সচেতন এবং তারাও দায়িত্ব নিয়েছেন। কোনো অবস্থাতেই ঈদ যাত্রাকে কেন্দ্র করে অনৈতিক সুবিধা নেওয়া বা চাঁদাবাজির সুযোগ সৃষ্টি হতে দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

প্রকাশিত: ০৪:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬