বাংলাদেশ ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে

আটকে পড়াদের আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে।

১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবি ফ্লাইট নম্বর : বিএস-৩৪৯ এবং আবুধাবি-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদ-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, জাতীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে আছে। দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

আটকে পড়াদের আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

প্রকাশিত: ০২:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬