বাংলাদেশ ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামী বইমেলার উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে ইসলামী বইমেলা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধর্মমন্ত্রী তার বক্তব্যে বলেন, “এ বইমেলা এমন একটি আয়োজন, যেখান থেকে আমরা কোরআন-হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারব।” তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, “যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক রাজ্জাকুল হায়দার জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এ মেলা পুরো রমজান মাসজুড়ে চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় অংশ নিয়েছে ১০০টি স্টল।

মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থ, ইসলামের বিভিন্ন বিষয়ে মৌলিক ও গবেষণামূলক বই, পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ কমিশনে পাওয়া যাবে। এছাড়া অন্যান্য প্রকাশনা সংস্থার স্টলেও রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে।

রমজানের পবিত্রতায় ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণাকে আরও গতিশীল করতে এ বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামী বইমেলার উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬