শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৪:০৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনটির ১নং আহ্বায়ক সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছু সময় নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ছাত্রদল নেতা আব্দুর রহমান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করে। একুশের চেতনাই পরবর্তীতে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হয়ে কাজ করেছে। তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

বিস্তারিত কমেন্টে