বাংলাদেশ ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

কাশ্মীরের ‘ভয়ংকর সুন্দর’ প্রকৃতিতে রহস্য খুঁজবেন কাকাবাবু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১০:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

গোয়েন্দা চরিত্র ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম চলচ্চিত্রের ঘোষণা এলো টালিগঞ্জ থেকে। কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি এই কালজয়ী চরিত্রে আবারও পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। ২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া এই নতুন সিনেমার নাম রাখা হয়েছে ‘ভয়ংকর সুন্দর’।

ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিনেমা ‘বিজয়নগরের হিরে’ মুক্তির পর দর্শকের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখেই নতুন এই কিস্তির ঘোষণা দেওয়া হয়েছে। এবারের ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন চন্দ্রাশিস রায়।

সিনেমার সংগীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। নির্মাতারা জানিয়েছেন, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার দৃশ্যধারণ করা হবে কাশ্মীরের বিভিন্ন মনোরম ও রোমাঞ্চকর লোকেশনে। তবে প্রসেনজিৎ ছাড়া অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। এবার নতুন কাজে কাকাবাবু চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেতা।

বলেন, কাকাবাবু শুধু একটি চরিত্র নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটি অনুভূতি। চতুর্থ সিনেমাটি মুক্তির পর দর্শকদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই হৃদয় স্পর্শ করেছে। প্রতিটি ছবির মাধ্যমে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কাকাবাবুকে বর্তমান সময়ের দর্শকদের কাছে প্রাসঙ্গিক করার চেষ্টা করি।

চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি। প্রেক্ষাগৃহে সরাসরি দর্শকদের সঙ্গে আলাপকালে নির্মাতারা পরবর্তী কিস্তির ব্যাপারে বারবার প্রশ্নের সম্মুখীন হন। সেই জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়েই দর্শকদের উপস্থিতিতে নতুন ছবির এই ঘোষণা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

কাশ্মীরের ‘ভয়ংকর সুন্দর’ প্রকৃতিতে রহস্য খুঁজবেন কাকাবাবু

প্রকাশিত: ১০:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬