বাংলাদেশ ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা Logo নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ Logo আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে ৪ লাখ ৭০ হাজার ২০২ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার। ব্যালট পেপার নিয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন ভোটার।

ভোট দিয়েছেন ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫টি ব্যালট পেপার। বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৪২৮টি ব্যালট পেপার।
তার মধ্যে রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার।

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারীদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পেপার। ব্যালট পেপার নিয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৫২ জন। ভোট দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার। ভোট দিয়ে পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ভোটার।

আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ১ লাখ ৫২ হাজার ৭৭ জনের ব্যালট পেপার।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদিদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে ইসি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

প্রকাশিত: ১২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬