মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৮:৪৫
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

ভালোবাসা, বিচ্ছেদ ও শোকের ভাষ্য: আল-বারু মুস্তাকিম নিবিড়ের ‘অনন্য সূচনা’র মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
ভালোবাসা, বিচ্ছেদ ও শোকের ভাষ্য: আল-বারু মুস্তাকিম নিবিড়ের ‘অনন্য সূচনা’র মোড়ক উন্মোচন

ভালোবাসা, হারানোর বেদনা আর নতুন করে বেঁচে ওঠার সংগ্রামের মানবিক দলিল অনুসন্ধানী সাংবাদিক আল-বারু মুস্তাকিম নিবিড়ের নতুন গ্রন্থ ‘অনন্য সূচনা’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাকিয়া আহমেদ ঝুমা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আরাবুন নেসা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা রোকসানা বেগম, দৈনিক আমাদের সময়-এর সিনিয়র সাংবাদিক ফয়সাল তনু, সিনিয়র সাংবাদিক শরিফুল হক পাভেল, দেশপত্র-এর বার্তা সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, রাফসান জাহানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাজ আহমেদ, মুক্তাদির আবির, নিলয়, আলিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্দিকুর লনিকসহ বিভিন্ন পেশাজীবী ও সুধীজন। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কামরুন্নেসা লাভলী।

উল্লেখ্য, গ্রন্থটির লেখক আল-বারু মুস্তাকিম নিবিড় বর্তমানে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর প্রয়াত সহধর্মিণী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বইটি গ্রন্থাকারে প্রকাশ করেছেন।

সাংবাদিক মোস্তাফিজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক মুস্তাকিম নিবিড় ও তাঁর প্রয়াত সহধর্মিণী সূচনা আক্তার রোকেয়ার দুই সন্তান মুহাম্মাদ ও মিহিরিমা এর উপস্থিতি পুরো আয়োজনকে এক ভিন্ন, বগঘন মাত্রা যোগ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

ভালোবাসা, বিচ্ছেদ ও শোকের ভাষ্য: আল-বারু মুস্তাকিম নিবিড়ের ‘অনন্য সূচনা’র মোড়ক উন্মোচন

বিস্তারিত কমেন্টে