বাংলাদেশ ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বিশ্বকাপে ইরানকে ‘শুভকামনা’ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো

আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে ইরান জাতীয় ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানি খেলোয়াড়দের সফলতার জন্য শুভকামনা জানান এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণকে স্বাগত জানান।

আগামী মাসে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়।

তবে ফিফা সেই আবেদন নাকচ করে দেয়। সংস্থাটি জানায়, টুর্নামেন্ট শুরুর আগে এত বড় পরিবর্তন করা সম্ভব নয় এবং নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ফিফা আরও আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।

নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

এর আগে ইরানের অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। তবে ফিফা সভাপতি স্পষ্ট করে জানিয়েছেন, ফুটবলকে সব ধরনের রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সংস্থাটি। সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপে ইরানকে ‘শুভকামনা’ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশিত: ০৫:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬