বাংলাদেশ ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে না ইরান: বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও তেহরানের পর্যালোচনায় রয়েছে এবং এ বিষয়ে ওয়াশিংটনের নির্ধারিত সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে না ইরান।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, প্রস্তাবটি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব চাইলেও ইরান নিজেদের কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করছে এবং বাইরের চাপ বা সময়সীমার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না।

বাঘাইয়ের এ বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন একই দিনের মধ্যেই ইরানের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিএনএনকে বলেন, শুক্রবারের মধ্যেই ইরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করছে তার প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি মূলত চলমান সংঘাত বন্ধের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া এ যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরান স্পষ্ট করেছে, তারা নিজেদের কৌশলগত বিবেচনাতেই সিদ্ধান্ত নেবে এবং কোনো নির্ধারিত সময়সীমার চাপে নতি স্বীকার করবে না।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর

যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে না ইরান: বাঘাই

প্রকাশিত: ০৩:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬