বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৯:৫৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয়

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত ‘চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬’ এর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার আন্তর্জাতিকীকরণ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিশ্বমানের প্রতিষ্ঠানে কাজ করছেন, তবে তাদের দেশের সঙ্গে আত্মিক সম্পর্ক অটুট রয়েছে। তাই এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে বিদেশে অবস্থানরত মেধাবীরা প্রয়োজনে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন—এটি “মেধা পাচার নয়, বরং মেধার সার্কুলেশন” নিশ্চিত করার সময় এসেছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেকসই ও ফলপ্রসূ সহযোগিতা গড়ে তুলতে কমিশন কাজ করছে। চীন এর উচ্চশিক্ষা খাতের অগ্রগতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় ইউজিসি।

তিনি বিশেষভাবে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, পিএইচডি গবেষণায় দ্বৈত তত্ত্বাবধান এবং যৌথ গবেষণা প্রকাশনার মতো কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি, গবেষণা তহবিল ও শিক্ষক প্রশিক্ষণ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ইয়াও, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বিভিন্ন দেশের ও দেশের শীর্ষ শিক্ষা ও প্রশাসনিক কর্মকর্তারা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয়

বিস্তারিত কমেন্টে