বাংলাদেশ ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

আজকের উল্লেখযোগ্য কর্মসূচি ও আয়োজন

দেশে প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।

শনিবার (৯ মে) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও গোলটেবিল বৈঠক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

ডিএসসিসির কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় মালিবাগ এসটিএস টুইন টাওয়ারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ‘ক্লিনিং ডে’ ও এসটিএস উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরে বেইলি রোড এলাকাতেও কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডিসিসিআইর কর্মসূচি

সকাল ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর এবং লজিস্টিকস খাতের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনা। আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বিসিআইর কর্মসূচি

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের বিসিআই বোর্ড রুমে ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ: সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আজকের উল্লেখযোগ্য কর্মসূচি ও আয়োজন

প্রকাশিত: ১০:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬