শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৭:১০
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য শিক্ষাবৃত্তি, আবেদন শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:১৬
শেয়ার: mail
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য শিক্ষাবৃত্তি, আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২১ মে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃত্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সমযোগ্যতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার থাকবে। তবে স্বামী-স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে যেকোনো একজন এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। একজন কর্মচারী তার চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই বৃত্তির আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম অনুযায়ী, বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তির রশিদ, পূর্ববর্তী পরীক্ষার ফলের সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি এবং পিতা-মাতার এনআইডির সত্যায়িত কপিও সংযুক্ত করতে হবে।

আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর ২০২) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণ করা ফরম বিভাগীয় প্রধানের সুপারিশসহ আগামী ২১ মের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য শিক্ষাবৃত্তি, আবেদন শুরু

বিস্তারিত কমেন্টে