শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৪:৩৩

নাটোরে ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নিহত, আহত ৩

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
নাটোরে ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নিহত, আহত ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তির নাম আলী। তিনি উপজেলার কলম কাজীপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি অটোভ্যান হঠাৎ লেন পরিবর্তন করে রং সাইডে চলে আসে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী আলীর মৃত্যু হয় এবং বাকি তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান চালক হঠাৎ লেন পরিবর্তন করে ভুল পথে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেন উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নিহত, আহত ৩

বিস্তারিত কমেন্টে