শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২৬:৫৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিচ্ছেদের পাঁচ বছর পর একই অনুষ্ঠানে নাগ চৈতন্য ও সামান্থা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
বিচ্ছেদের পাঁচ বছর পর একই অনুষ্ঠানে নাগ চৈতন্য ও সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা সামান্থা রুথ প্রভু ও নাগ চৈতন্য প্রায় পাঁচ বছর আগে দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর দু’জনই নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন এবং আলাদাভাবে নতুন সংসারও শুরু করেছেন। তবে বিচ্ছেদের পর এ পর্যন্ত কোনো জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যায়নি।

সম্প্রতি হায়দরাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে আবারও একই জায়গায় উপস্থিত হন এই দুই তারকা। প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরানের বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন নাগ চৈতন্য। অন্যদিকে, স্বামীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সামান্থা রুথ প্রভু।

একই অনুষ্ঠানে তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, তারা কি একে অপরের মুখোমুখি হয়েছেন? তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অনুষ্ঠানে তারা একে অপরকে এড়িয়ে চলেছেন এবং কোনো ধরনের সরাসরি সাক্ষাৎ হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। এর আগে ২০১৭ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনে গোয়ায় নাগ চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি।

অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন নাগ চৈতন্য। বর্তমানে দুই তারকাই নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে আলাদাভাবে ব্যস্ত ও ভালো আছেন বলে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

বিচ্ছেদের পাঁচ বছর পর একই অনুষ্ঠানে নাগ চৈতন্য ও সামান্থা

বিস্তারিত কমেন্টে