বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৮:৩৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

গ্রিড লাইনের মেরামতে আজ বিকেলে লোডশেডিং

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৪৫
শেয়ার: mail
গ্রিড লাইনের মেরামতে আজ বিকেলে লোডশেডিং

জরুরি সংস্কার কাজের কারণে আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় টানা সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্রে সংযোগ দেওয়া সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মারাত্মকভাবে মরিচায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিপুর হাওর এলাকায় নতুন পোল বসিয়ে ওই অংশের জরুরি মেরামত কাজ সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত কাজ শেষ হলেই দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।

এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ। তিনি বলেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রাখতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

গ্রিড লাইনের মেরামতে আজ বিকেলে লোডশেডিং

বিস্তারিত কমেন্টে