মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:১৯:৫৫

চাঁদাবাজদের পক্ষে তদবির করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:০৯
শেয়ার: mail
চাঁদাবাজদের পক্ষে তদবির করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া চাঁদাবাজদের কোনোভাবেই তদবিরের মাধ্যমে ছাড়া হবে না। বরং কেউ যদি তাদের পক্ষে সুপারিশ বা তদবির করেন, তাহলে তাকেও একই চক্রের সদস্য হিসেবে বিবেচনা করা হবে এবং আইনের আওতায় আনা হবে।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, গত ১ মে থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং তাদের সহযোগী হিসেবে আরও ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেন সংক্রান্ত তথ্য, ভিডিও ফুটেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে বলে জানান কমিশনার।

এছাড়া, সাম্প্রতিক সময়ে বড় কয়েকটি মাদক চালান জব্দ এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই চক্রগুলোর পেছনে থাকা গডফাদারদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, অপরাধীর পরিচয় বা প্রভাব পুলিশের কাছে গুরুত্বপূর্ণ নয়। যে-ই অপরাধে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান চলমান থাকবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

চাঁদাবাজদের পক্ষে তদবির করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে