সোমবার, ১০ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮ | সকাল ৭:২৪:০৮

কোরবানিতে ভারতীয় গরু ঢুকতে দেবে না সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
কোরবানিতে ভারতীয় গরু ঢুকতে দেবে না সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এ বছর সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

রোববার (৩ মে) রাজধানীতে কোরবানির পশু পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, চলতি বছর কোরবানির জন্য পশুর চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রস্তুত রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে।

তিনি বলেন, মোট প্রস্তুত পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৮৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট, দুম্বাসহ অন্যান্য পশু রয়েছে ৫ হাজার ৬৫৫টি।

প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, দেশীয় খামারিরা এখন কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছেন। তাই জাতীয় চাহিদা পূরণে বিদেশি পশুর প্রয়োজন নেই।

তিনি জানান, সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর অনুমতি এবার দেওয়া হয়নি, যাতে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে পশু প্রবেশ করতে না পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
কোরবানিতে ভারতীয় গরু ঢুকতে দেবে না সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

কোরবানিতে ভারতীয় গরু ঢুকতে দেবে না সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

বিস্তারিত কমেন্টে