সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২৩:৩৪
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

সংবাদ প্রকাশের পর বিকেল ৫:১০ ট্রিপে দুইটি বাস যুক্ত করল বেরোবি পরিবহন পুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
সংবাদ প্রকাশের পর বিকেল ৫:১০ ট্রিপে দুইটি বাস যুক্ত করল বেরোবি পরিবহন পুল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ বিকেল সাড়ে ৩টা ও ৫:১০-এর বন্ধ থাকা বাস রুট নিয়ে সংবাদ প্রকাশের পর এবার ৫:১০ ট্রিপে দুটি বাস চালু করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল।

শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা।

তিনি বলেন, বৈশ্বিক সংকট ও সরকারি বিশেষ নির্দেশনার কারণে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সেবা পুরোপুরি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামীকাল থেকে ৫:১০ ট্রিপে দুটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক, ডিসি মোড় ও চেকপোস্ট হয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরবে। এছাড়া একটি বাস সাতমাথা ও জাহাজ কোম্পানি মোড় হয়ে ক্যাম্পাসে চলাচল করবে।

তিনি আরও জানান, লাইব্রেরি ট্রিপে বিশ্ববিদ্যালয়ের বাসের পরিবর্তে বিআরটিসির দুটি বাস ব্যবহার করা হবে। আপাতত এর বাইরে নতুন কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের সিডিউল অনুযায়ী বাস চলাচল পুনরায় শুরু হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টা ও ৫:১০-এর বাস বন্ধ রেখে শুধুমাত্র ৪.১০ এর বাস চালু করে পরিবহন পুল। এতে দূরবর্তী এলাকার শিক্ষার্থী এবং টিউশন করা শিক্ষার্থীরা ভোগান্তি পড়েন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

সংবাদ প্রকাশের পর বিকেল ৫:১০ ট্রিপে দুইটি বাস যুক্ত করল বেরোবি পরিবহন পুল

বিস্তারিত কমেন্টে