শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৫:১৬

অন্তর্জালে ঝড় তুলল শাকিব খানের ‘রকস্টার’-এর অ্যানিমেটেড টিজার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
অন্তর্জালে ঝড় তুলল শাকিব খানের ‘রকস্টার’-এর অ্যানিমেটেড টিজার

সংগৃহীত ছবি

অন্তর্জালে ঝড় তুলেছে শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অ্যানিমেটেড টিজার। শনিবার (২ মে) নিজের ফেসবুকে ৫৩ সেকেন্ডের এই টিজারটি প্রকাশ করেন শাকিব খান। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

টিজারের শুরুতে দেখা যায় এক রূপকধর্মী দৃশ্য—নীল আকাশে উড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। হঠাৎ বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে গল্পটি অতীতে ফিরে যায় এবং পর্দায় ফুটে ওঠে এক শিশুর শৈশব, যার স্বপ্ন বড় হয়ে একজন সংগীত তারকা হওয়া।

পরবর্তী অংশে শাকিব খানকে একেবারে নতুন রূপে দেখা যায়। তিনি হাজারো দর্শকের সামনে গিটার হাতে, চোখে রোদচশমা পরে একজন সংগীত তারকা হিসেবে হাজির হন। টিজারের শেষাংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় তাঁকে, যা চরিত্রটির বোহেমিয়ান ও দাপুটে ব্যক্তিত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।

পরিচালক আজমান রুশো জানিয়েছেন, এটি কেবল শুরু, সামনে দর্শকদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে। বর্তমানে টঙ্গীতে সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছে এবং এটি শেষ হতে আরও তিন-চার দিন সময় লাগবে বলে জানান তিনি।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

অন্তর্জালে ঝড় তুলল শাকিব খানের ‘রকস্টার’-এর অ্যানিমেটেড টিজার

বিস্তারিত কমেন্টে