মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:২১:১৬

মাথাচাড়া দেওয়ার আগেই শীর্ষ সন্ত্রাসীদের দমন করা হবে: ডিএমপি কমিশনার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪৩
শেয়ার: mail
মাথাচাড়া দেওয়ার আগেই শীর্ষ সন্ত্রাসীদের দমন করা হবে: ডিএমপি কমিশনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে আগের মতো বড় শীর্ষ সন্ত্রাসী না থাকলেও তাদের সহযোগী ও নতুন অপরাধচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে তারা সংগঠিত হওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এসব অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, বিভিন্ন এলাকায় গোপন নজরদারি বাড়ানো হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

মো. সরওয়ার বলেন, কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, নতুন পুলিশ ক্যাম্পটি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, কেউ গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত অভিযান ও নজরদারির মাধ্যমে রাজধানীতে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

মাথাচাড়া দেওয়ার আগেই শীর্ষ সন্ত্রাসীদের দমন করা হবে: ডিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে