মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:১৬:৫০

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:০৩
শেয়ার: mail
শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

ফাইল ছবি

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শনিবার (২ মে) কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগের মতো বড় শীর্ষ সন্ত্রাসী সক্রিয় না থাকলেও তাদের সহযোগী এবং নতুনভাবে অপরাধে জড়িতদের নজরদারিতে রাখা হয়েছে। অপরাধীরা মাথাচাড়া দেওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্পটি এলাকায় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জনবলও বাড়ানো হবে।

এছাড়া রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে একাধিক অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোপন নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে