শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৪:৫৭

এত টাকা দিয়ে কী করবেন? মাস্ক–জাকারবার্গকে প্রশ্ন বিলি আইলিশের

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০৭
শেয়ার: mail
এত টাকা দিয়ে কী করবেন? মাস্ক–জাকারবার্গকে প্রশ্ন বিলি আইলিশের

সংগৃহীত ছবি

মার্কিন পপ তারকা বিলি আইলিশ সম্প্রতি এল (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার নতুন কনসার্ট মুভি ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য টুর (লাইভ ইন থ্রিডি)’ মুক্তির প্রাক্কালে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি জানান, তার চতুর্থ অ্যালবামের কাজ ইতিমধ্যে অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে।

তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার ধনকুবেরদের সম্পদ নিয়ে কড়া মন্তব্য ও রাজনৈতিক অবস্থান।

বিলি আইলিশ বলেন, ধনকুবেরদের বিপুল সম্পদ জমিয়ে রাখার প্রবণতা তাকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মতো ব্যক্তিদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন— এত টাকা দিয়ে তারা আসলে কী করবেন।

তিনি এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল ইনোভেটর অ্যাওয়ার্ডসে মার্ক জাকারবার্গের উপস্থিতিতেই একই ধরনের প্রশ্ন তুলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইলন মাস্কের সম্পদ নিয়ে তিনি সমালোচনা করেছেন।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বিলি জানান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তার নীতির অংশ। মার্কিন অভিবাসন সংস্থা ICE-এর নীতির সমালোচনাও করেন তিনি এবং বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি বিতর্ক হিসেবে দেখেন না।

এছাড়া তিনি জানান, তার কনসার্ট ট্যুর থেকে অর্জিত ১ কোটি ১৫ লাখ ডলার বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার পরিকল্পনা রয়েছে।

পারিবারিক সম্পর্ক নিয়ে গুঞ্জনও উড়িয়ে দিয়ে বিলি বলেন, ভাই ফিনিয়াসের সঙ্গে কোনো বড় দূরত্ব তৈরি হয়নি। তার মতে, আলাদাভাবে কাজ করা মানেই সম্পর্কের অবনতি নয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এত টাকা দিয়ে কী করবেন? মাস্ক–জাকারবার্গকে প্রশ্ন বিলি আইলিশের

বিস্তারিত কমেন্টে