মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:৫৪
শিরোনাম
তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

এক দিনের ছুটি দাবি প্রাথমিক বিদ্যালয়ে, অধিদপ্তরে আবেদন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৫৭
শেয়ার: mail
এক দিনের ছুটি দাবি প্রাথমিক বিদ্যালয়ে, অধিদপ্তরে আবেদন

ফাইল ছবি

আগামী ২৩ মে (শনিবার) এক দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য ওই দিনের ছুটি প্রয়োজন।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন শিক্ষকরা। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে চারজন শিক্ষক নেতা এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও অন্যান্য সরকারি দপ্তরের মতো তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে ঈদের ছুটি কাঠামো ও ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের নিয়মের কারণে যথাযথ ছুটি না মেলায় তারা সময়মতো ভাতা থেকে বঞ্চিত হন।

শিক্ষক নেতারা জানান, আসন্ন কোরবানির ঈদের ছুটিতে শিশুদের শিখন-ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ক্লাস চালু থাকায় নির্ধারিত ছুটির হিসাব মিলছে না। তাদের হিসাব অনুযায়ী, ঈদুল আজহার ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত থাকলেও ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) যুক্ত করলে মোট ১৫ দিনের ছুটি পূরণ সম্ভব হয়।

তারা আরও বলেন, ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকলে ছুটির হিসাব অসম্পূর্ণ থেকে যায়, ফলে শিক্ষকরা এবারও শ্রান্তি বিনোদন ভাতা থেকে বঞ্চিত হবেন। এতে তিন বছর পরপর পাওয়ার কথা থাকলেও বাস্তবে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাচ্ছে।

এ অবস্থায় শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তি সহজ করতে ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এক দিনের ছুটি দাবি প্রাথমিক বিদ্যালয়ে, অধিদপ্তরে আবেদন

বিস্তারিত কমেন্টে