রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১০:৪৫
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৩৯
শেয়ার: mail
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত কমিটিতে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের ৫ জন সদস্য থাকবেন। তিনি বিরোধী দলকে আগামী বৃহস্পতিবারের মধ্যে ৫ জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে ৭ জন এবং অন্যান্য দল থেকে ৫ জন রাখা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের অংশগ্রহণের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে ৫ জন সদস্য চাওয়া হয়েছে। বিরোধী দল তালিকা দিলে মোট ১৭ সদস্যের কমিটি চূড়ান্ত করা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল দ্রুত নাম দিলে পরদিনই কমিটি গঠন প্রস্তাব উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চের ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত এবং বিরোধী দলের ৫ সদস্যের নাম পাওয়ার পরই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে