বাংলাদেশ ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

চীনের ভেটোয় মেটার ২ বিলিয়ন ডলারের এআই চুক্তি স্থগিত

সংগৃহীত ছবি

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) মেটার একটি এআই স্টার্টআপ অধিগ্রহণ প্রস্তাবে ভেটো দেওয়ায় ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চুক্তিটি আপাতত স্থগিত হয়ে গেছে বলে জানা গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এআই প্রযুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। যদিও সংশ্লিষ্ট সংস্থা সরাসরি মেটার নাম উল্লেখ করেনি।

চীনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, দেশটির আইন ও বিধিমালা অনুযায়ী বিদেশি অধিগ্রহণ প্রক্রিয়াটি অনুমোদনযোগ্য নয়। তবে চুক্তি ইতোমধ্যে আংশিকভাবে সম্পন্ন হয়ে থাকলে সেটি কীভাবে বাতিল করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

অন্যদিকে মেটা জানিয়েছে, তাদের সব কার্যক্রম আইন মেনেই পরিচালিত হয়েছে এবং তারা বিষয়টির একটি সমাধান প্রত্যাশা করছে।

ম্যানাস নামের এই এআই স্টার্টআপটি মূলত সিঙ্গাপুরভিত্তিক হলেও এর উৎপত্তি চীনে। প্রতিষ্ঠানটি এমন এআই এজেন্ট তৈরি করে, যা ন্যূনতম মানব হস্তক্ষেপে জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে বলে দাবি করা হয়। মেটা গত ডিসেম্বরে কোম্পানিটি অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল, যা তাদের এআই সক্ষমতা বাড়ানোর কৌশলের অংশ ছিল।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু একটি ব্যবসায়িক চুক্তি স্থগিত করা নয়, বরং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি প্রতিযোগিতার আরও একটি প্রতিফলন।

এদিকে মার্কিন প্রশাসনও চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর পাশাপাশি উন্নত প্রযুক্তি রপ্তানিতে কড়াকড়ি আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চীনের ভেটোয় মেটার ২ বিলিয়ন ডলারের এআই চুক্তি স্থগিত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চীনের ভেটোয় মেটার ২ বিলিয়ন ডলারের এআই চুক্তি স্থগিত

প্রকাশিত: ০৩:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬