বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৫:৩২
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

টঙ্গীতে বাবা–ছেলের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে থানায় জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৬
শেয়ার: mail
টঙ্গীতে বাবা–ছেলের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে থানায় জিজ্ঞাসাবাদ

গাজীপুরের টঙ্গীতে এক বাবা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে টঙ্গী বনমালা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)।

পুলিশ জানায়, সাকিবের মরদেহ নিজ ঘর থেকে এবং সোহেল হোসেনের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। সাকিবের মরদেহ হাতের রগ কাটা অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। কিছু বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে টঙ্গীর বাসায় বসবাস করছিলেন। সাকিব একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি চাকরিও করতেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় তদন্ত চলছে।

তিনি আরও জানান, নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সোহান পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

টঙ্গীতে বাবা–ছেলের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে থানায় জিজ্ঞাসাবাদ

বিস্তারিত কমেন্টে