রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৫:৫৫
শিরোনাম
● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রশ্ন ফাঁসের দাবি সম্পূর্ণ গুজব, উদ্দেশ্যপ্রণোদিত প্রচার: শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
প্রশ্ন ফাঁসের দাবি সম্পূর্ণ গুজব, উদ্দেশ্যপ্রণোদিত প্রচার: শিক্ষা মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো গুজব।

মন্ত্রণালয় জানায়, এর আগে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁসের এমন সংবাদ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের এ ধরনের খবর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এতে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই।

শিক্ষা মন্ত্রণালয় জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপপ্রচার নজরে এলে তা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

প্রশ্ন ফাঁসের দাবি সম্পূর্ণ গুজব, উদ্দেশ্যপ্রণোদিত প্রচার: শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত কমেন্টে