রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:৪৫

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিবগঞ্জের কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের ৮ নম্বর কক্ষে অংশ নেন। এ সময় তাকে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়।

বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানালে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো তাকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগে তাহমিদুর রহমানসহ চারজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে জানিয়ে শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি ওই সময় কেন্দ্রে দায়িত্বরত তিনজনকে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

বিস্তারিত কমেন্টে