বাংলাদেশ ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড

ছবি: সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

রুটিন অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র (আবশ্যিক)। শেষ দিন ৮ আগস্ট পরীক্ষা হবে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র বিষয়ে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে হলে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষা ব্যবস্থাপনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অংশের জন্য সময় থাকবে ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট। উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

ব্যবহারিক বিষয়সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা শুরুর সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে এবং সাড়ে ১০টায় এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। বিকেলের শিফটে একইভাবে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষার সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

এ ছাড়া পরীক্ষার্থীরা কেবল অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা যাবে না এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

এইচএসসি পরীক্ষার রুটিন দেখতে ক্লিক করুন-

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড

প্রকাশিত: ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬